অপু-কাহিনী
দ্বৈতা হাজরা গোস্বামী
খোয়াই পাব্লিশিং হাউস


Ebook made by - The Bookmakers
আপনি অপুকে নিশ্চয়ই চিনতে পারবেন। এই অপু মিশে রয়েছে আপনার আমার সবার মধ্যে। অপু-কাহিনী চোদ্দটি গল্পের সংকলন যার মধ্যে মজা রয়েছে ষোলোআনা। এর পাতায় পাতায় খুঁজে পাওয়া যাবে ছোটোবেলার সারল্য মাখা দুষ্টুমি। কেন্দ্রীয় চরিত্র অপু এক কিশোর চরিত্র যে মফস্বলে যৌথ পরিবারে বেড়ে উঠেছে। এই পরিবারে অপুর সঙ্গে রয়েছে আরও সব মজার চরিত্র যাদের মধ্যে প্রধান হাড়জ্বালানো ছোড়দা। অপুকে নানা ভাবে নাস্তানাবুদ করতে ছোড়দার জুড়ি নেই। রয়েছেন অপুর দাদু যিনি একটা গল্পই হাজারবার শোনান আর আজব সব টোটকা দিয়ে অপুকে অতিষ্ঠ করে তোলেন। অপুর ঘরকুনো আরামপ্রিয় জেঠু, ন্যাকা বোন বুঁচকি, অপুর দোসর অপুর বিজ্ঞানী মেজকা আর তাঁর মশা মারা রোবট মমারো এবং অতি অবশ্যই অপুর বন্ধু বটতলার একটি দার্শনিক ছাগল।
হাসির গল্প বা রম্যরচনা বাংলা সাহিত্যে বর্তমানে রচিত হলেও তা সংখ্যায় কম। আট থেকে আশি সবার পড়ার মতো নির্মল হাস্যরস পরিবেশন করেছেন লেখক। পাঠকের মন অনাবিল আনন্দে ভরিয়ে তুলবে এই সংকলন এই আশা।
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


