অরণ্য ঘাতক
সৈকত মুখোপাধ্যায়
পত্র ভারতী


Ebook made by - The Bookmakers
বক্সা টাইগার রিজার্ভের একটা ছোট অংশ হরিণডুবি বিট। স্বর্গের মতো সুন্দর এই পটভূমিতেই অকস্মাৎ মৃত্যুর তাণ্ডব শুরু হল। বহুদূরের ভুটান পাহাড় থেকে নিখুঁত লক্ষ্যে ছুটে আসা অ্যাসল্ট রাইফেলের বুলেটের আঘাতে একে একে লুটিয়ে পড়তে লাগল টাইগার রিজার্ভের ফরেস্ট গার্ডরা। শুধু তাই নয়, ওখানেই একদিন খুঁজে পাওয়া গেল কোটিপতি মক্ষিরানি বিনতা মেহরার নগ্ন শরীর। কারা এই অলৌকিক হত্যাকারী? রহস্য ভেদ করতে নামেন ফরেস্ট অফিসার প্রমিত ব্যানার্জি এবং নৃতত্ত্বের ছাত্রী দ্যুতি। শেষপর্যন্ত কী খুঁজে পেলেন তারা?
পাপের শহর জোয়াকিমো। স্মাগলিং, ড্রাগ-কার্টেল, গণিকাপল্লী, জুয়ার ঠেক আর পশুপাচারকারীদের নিরাপদ আশ্রয়। এর শীর্ষে বসে আছে মাফিয়া ডন কুহেন কারো। হঠাৎ কুহেনের কানে আসে এক লুকোনো পথের কথা-যে পথে অনায়াসে ভারতের মাটিতে ড্রাগ পৌঁছে দেওয়া যাবে আর ভারতের বন থেকে লুটে নিয়ে আসা যাবে দুর্লভ পশুপাখি।
সেই পথের হদিশ পাওয়ার জন্যে কুহেন টোপ বানালো নিষ্পাপ অরণ্যকিশোরী চিমনকে। কিন্তু নিষ্পাপ হলেও চিমন অবলা ছিল না ।অরণ্যঘাতকদের বিরুদ্ধে শুরু হল তার একক যুদ্ধ।
কে জিতবে শেষ অবধি?
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


























