top of page

অলৌকিকের খোঁজে - দ্বিতীয় অধ্যায়

Various Authors

অলৌকিকের খোঁজে

sristisukh logo final.png
yorker_epub_cover.jpg

Ebook made by - The Bookmakers

গতিময়তা জীবনের অঙ্গ আর বর্তমান যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা ভীষণ দ্রুত গতিতে চলে এসেছি ডিজিটাল দুনিয়ার অন্দরমহলে। পরিবর্তনের এই মহাযজ্ঞে - নতুন আঙ্গিকের পদার্পণ ঘটেছে বই সাম্রাজ্যেও। এসেছে বইয়ের ডিজিটাল সংস্করণ সংক্ষেপে ই-বুক। নতুন ভাবনাকে স্বাগত জানিয়ে ‘অলৌকিকের খোঁজে’ সাহিত্য পরিবার গত বছর অর্থাৎ ২০২১ সালে প্রথম অনলাইন সাহিত্য পুস্তিকা হিসেবে আত্মপ্রকাশ করে আর পাঠকদের ভালোবাসায় এবার সেই পথের দ্বিতীয় ধাপে পদার্পন। গ্রুপের পক্ষ থেকে প্রথম শারদীয়া সংখ‍্যা এবং দ্বিতীয় অনলাইন সাহিত্য পুস্তিকা হিসেবে এবারের নিবেদন, ‘অলৌকিক‍ের খোঁজে - দ্বিতীয় অধ্যায়’।

এবারের এই সংখ্যাটিতে রয়েছে বেশ কিছু ভিন্ন স্বাদের গল্প, কবিতা, উপন্যাসিকা, উপন্যাস এবং কমিক্সের বৈচিত্র‍্যময় সম্ভার। আশা করি, প্রথম সংখ্যার মতো দ্বিতীয় সংখ্যাটিও পাঠকদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।

আজকের এই বিশেষ মুহূর্তে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তাদের, যারা প্রতিটি মুহূর্ত পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষভাবে বলব সেই দাদা দিদিদের কথা যাদের প্রশ্রয় এবং স্নেহের শাসন বিশ্বাস করতে বাধ‍্য করেছে ভার্চুয়াল জগতের স্বল্প পরিচয় দিয়ে শুরু করেও দাদা দিদি হয়ে ওঠা যায় । আন্তরিক ধন‍্যবাদ জানাই গ্রুপের সকল সদস‍্যদের যাদের ছাড়া এই সাহিত‍্যপরিবার অসম্পূর্ণ।

সবশেষে বলি, দেড় বছরের যাত্রাপথে এখনো পর্যন্ত অনেক কিছু শেখা বাকি, অনেক পথচলা বাকি। পাঠকদের কাছে একান্ত অনুরোধ, অনিচ্ছাকৃত ভুলত্রুটি মার্জনা করে আগামীতে আরো উদ্ভাবনি প্রয়াসের পাশে থাকবেন।

— ধন্যবাদ সহ
অনন‍্যা ভট্টাচার্য্য
সম্পাদিকা

Not available for sale yet

The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability

Publishers we have worked with
Click on the logo

sristisukh%20logo_edited.png
patra%20bharati%20logo%20final_edited.pn
logo.png
moglogo.png
suprakashlogo.png
bookiecartlogo.png
Parampalogo.png
niharikacolorver2.png
bwlogo.png
dmlogo.png
Soutilogo.png
kochilogo.png
moth.png
otherslogo.png
bottom of page