কামসূত্র
দেবতোষ দাশ
কেতাব-e প্রকাশনা


Ebook made by - The Bookmakers
বিন্দুবিসর্গে যে সূচনা দেবতোষ দাশ করেছিলেন, কামসূত্র সেই ধারাবাহিকতার দ্বিতীয় উপন্যাস। এ উপন্যাস দুটির চরিত্র কবীর খান আদতে যে প্রয়াত বাংলা ভাষাতাত্ত্বিক কলিম খানই, সে কথা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। এই উপন্যাসে বিনির্মিত হয়েছে কামসূত্র, যা কামাচারের বর্ণনমাত্র বলে প্রায় সারা পৃথিবীতেই স্বীকৃত। দেবতোষের কামসূত্রে সেই প্রায় সর্বসম্মত ধারণাকে নাকচ করাই শুধু হয়নি, তাকে নতুনভাবে পাঠ করা হয়েছে। একই সঙ্গে এ উপন্যাসে তিব্বতের স্বাধীনতার মত এক নিদারুণ বিষয় উঠে এসেছে, প্রশ্নের মুখে পড়েছে চিনের সাংস্কৃতিক বিপ্লব।
কামসূত্র প্রথমে ই-বই আকারে প্রকাশিত হচ্ছে, মুদ্রিত সংস্করণের আগে, যা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক বিপ্লবাত্মক ঘটনা। কনটেন্ট ও ফর্মে বিপ্লব, এরকম ভাবে একযোগে ঘটে না।
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability








