ঝাঁশির রানী
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
নবপত্র


Converted to Unicode and Ebook made by - The Bookmakers
এত দিনের পর, প্রখ্যাত বীরাঙ্গনা মহারানী লক্ষ্মীবাঈ–এর একটি প্রামাণিক ও আনুপূর্বিক জীবন–বৃত্তান্ত* প্রকাশিত হওয়ায়, আমাদের একটি জাতীয় অভাব মোচন হইল। গ্রন্থটি মহারাষ্ট্রীয় ভাষায় লিখিত। গ্রন্থকার মহারানীর জীবন–বৃত্তান্ত–সম্বন্ধে, ইংরাজি গ্রন্থ, দেশীয় গ্রন্থ, সরকারী কাগজ–পত্রাদি যেখানে যাহা কিছু জ্ঞাতব্য কিংবদন্তি হইতে, ও যুদ্ধক্ষেত্রে উপস্থিত রানীর অনুচরবর্গ ও আত্মীয়–স্বজনের কথিত বিবরণ হইতে, সমস্ত তথ্য স্বাধীনভাবে সংগ্রহ করিয়া এবং ঘটনাস্থলগুলি স্বয়ং পরিদর্শন করিয়া, অতীব নিরপেক্ষভাবে ও প্রভূত শ্রমসহকারে এই গ্রন্থখানি প্রণয়ন করিয়াছেন। বিশেষতঃ রানীর সপত্নী–মাতা চিমাবাঈ ও রানীর দত্তকপুত্র দামোদর–রাও—ইঁহাদের নিকট হইতে গ্রন্থকার যে বৃত্তান্ত সংগ্রহ করিয়াছেন, তাহাতে এই ইতিহাসের প্রমাণ–বল আরো দৃঢ়ীভূত ও ইহার মূল্য অনেক পরিমাণে বর্ধিত হইয়াছে। আমি এই গ্রন্থ হইতে সঙ্কলন করিয়া রানীর মূল ঘটনাগুলির সংক্ষিপ্ত বিবরণ পাঠকবৃন্দের নিকট সাদরে অর্পণ করিলাম।
— শ্রীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
Not available for sale yet
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


























