পুরুলিয়ার পাঁচালি ও অন্যান্য কিসসা
সব্যসাচী সেনগুপ্ত
সৃষ্টিসুখ প্রকাশন


Ebook made by - The Bookmakers
এ কাহিনি ধরে যত এগোনো যায়, তত মালুম হয় আশ্চর্য আসলে এই পুরো ভ্রমণটাই। এই ভ্রমণ ঠিক আজকের বা সাম্প্রতিক নয়। আজ পিছু ফিরে তাকালে মনে হয় সে যেন কোনও গতজন্মের কাহিনি। অথচ আমরা তাকে জীবনের আবর্তে ফেলে এসেছি, সংখ্যার হিসেবে হয়তো এই বছর কয়েক আগেই। বছর কয়েক আগেই ছিল সেই কলেজ জীবন, সেই জীবনকে হাত পেতে চেটেপুটে নেওয়ার সু-অভ্যেস। আজও কি তা নেই! আছে হয়তো! তবু ধারালো সময় যখন দুই জীবনের মাঝে চেপে বসে, তখন অজান্তেই যেন একরকমের বিভাজন চলে আসে। অচেনা হয় অতীত। আবার তাকে ছুঁতে ভীষণ মন চায়। তবু তা সম্ভব নয়, সেটাই বাস্তবতা। এই দ্বন্দ্ব হেতুই রক্তক্ষরণ তথা নস্ট্যালজিয়া। সেই মেদুর দৃষ্টি যেন আজ, এই সময়ে দাঁড়িয়ে ওই ভ্রমণ কিস্সার পরতে পরতে খুঁজে পায় কেবলই বিস্ময়। আজ সত্যিই আশ্চর্য মনে হয় সে ভ্রমণ। এ বই তাই ভ্রমণের নয় কিছুতেই, আবার ভ্রমণেরই বটে।
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability




