বিশ্বের প্রথম ডাকটিকিট — পেনি ব্ল্যাক-এর উপর লেখা হরফ ছিল ইংরাজি (পড়ুন, রোমান)। POSTAGE, ONE PENNY কথাগুলি ছাপা হয়েছিল রোমান হরফে। সে ১৮৪০ সালের কথা। ডাকটিকিটে বাংলাকে প্রথম স্থান পেতে লেগেছিল আরও ১১৬ বছর সময়। আর, তার পিছনেও হাত ছিল ভাষা আন্দোলনের। ১৯৫৬ সালের ফেব্রুয়ারী মাস। সেই সময়ের পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা, বাংলা, পাকিস্তানের নবনির্মিত সংবিধান অনুযায়ী মর্যাদা পেল সরকারি ভাষার, উর্দুর পাশাপাশি। তার আগে অবশ্য ঘটে গেছে দীর্ঘ আট বছরের ভাষার জন্য লড়াই। রেখে গেছে